বীরগঞ্জের নানা আয়োজনে পালিত হল বাংলা নববর্ষ বরণ
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-বছর ঘুরে এলো পহেলা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বাংলা নববর্ষের প্রথম দিন। বাঙালির মেতে উঠবে প্রাণের টানে ও ঐতিহ্যের ধারাবাহিকতায় নববর্ষের উৎসবে; গানে, কবিতায়, চিত্রকলায়, আচারে, প্রথায় দেশব্যাপী নতুন বছরকে বরণ করে নেবে।
দিনাজপুরের বীরগঞ্জে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা শেষে পান্তা-ইলিশের আয়োজন সহ জাতীয় সঙ্গীত, বৈশাখের বিভিন্ন গান পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































